Posts

Showing posts from April, 2025

অসহায় ফিলিস্তিন

 ঈসরাইল ফিলিস্তিন ধ্বংস করবেই এতে কোন ভুল নেই, শুধু তা দখল করেই কি তারা সন্তুষ্ট হবে? কখনোই না, তাদের টার্গেট পুরো আরব বিশ্ব নিঃসন্দেহে, কিন্তু এই ছোট ব্যাপারটা মুসলিম বিশ্ব ধরতে পারছে না আর ধরতে পারলেও নীরব দর্শক হয়ে বসে আছে আফসোস, ইরান আর লেবাননের অবস্থা দেখার পরও যদি তাদের টনক না নড়ে, তাহলে আর নড়বে টা কখন? আমরা সাধারণ জনসাধারণ কি করতে পারি শুধু মায়াকান্না কেদে আফসোস আর মানব বন্ধন, ফেবুতে বেশি করে শেয়ার বা সর্বোচ্চ সামান্য কিছু ডোনেশনের ব্যবস্থা? বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ও OIC তথা সকল আন্তর্জাতিক মুসলিম সংগঠনের কাছে ব্যাপারটা জেনো ১টি ঝামেলার মতই, যে যার আখের গোছাতে ব্যস্ত, কি দরকার দুই দুটি সুপার পাওয়ারের সাথে ঝামেলায় জড়ানোর? আমরা নিজেরাই সেফ থাকতে পারলেই হলো, অচিরেই সকলেই তাদের ভুল বুঝতে পারবে কিন্তু তখন কিছুই করার থাকবে না অনেক দেরি হয়ে যাবে যে? পুরো বিশ্বই তখন থাকবে ইহুদিদের করায়াত্তে এমনকি আজ পরম বন্ধুরুপে সাথে পাওয়া আমেরিকার নাসেরারাও তাদের হাতের পুতুল হয়ে থাকবে, একতার বড় অভাব এই মুসলিম বিশ্বে, সম্মিলিত হয়ে মাজলুমদের পাশে দাড়াবো কি?!! পৃথিবীর এই রঙ্গীন রুপ আর অর্থ সম্পদের মোহ...

রাগ ভয়ানক অনুভূতি বা নীরব শত্রু

  আমরা মনুষ্যজাতি বরাবরই অনুভূতিপ্রবণ, এই অনুভূতির মাঝে ভয়ংকরতম হলো রাগ যা সাইলেন্ট এনিমি বা নিশ্চুপ শত্রু হিসেবেই পরিগনিত। কথাই আছে রাগ ভাল কিন্তু অতিরিক্ত রাগ কখনোই ভাল নয়, এর সুফল বলতে গেলে নেই যা আছে কুফল মাত্র, কথায় কথায় বা সামান্য কিছু বিষয় নিয়ে রেগে যাওয়া আপনার শুধু সম্পর্কগুলোই না ভাল গুণ গুলোরও বিনষ্ট সাধন করে। অতিরিক্ত রাগ আপনার স্ট্রোকের মত শারীরিক ক্ষতির কারন হতে পারে, স্বাভাবিক চিন্তা ভাবনা হ্রাস আর মানসিক চাপের বিষয়টিতো আছেই ছোটকালে সাল্লু ভাইজানের ১টি মুভি দেখেছিলাম যেখানে যথার্থ বলা হয়েছে "রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু" হ্যাঁ তবে রাগ করে যদি আপনি ক্ষতি সাধন ছাড়া ভালো কোন উদ্যোগ নিতে পারেন তা অবশ্যই প্রশংসনীয় ও অনুসরণীয়, রাগ সংবরণ আপনার সংযমের পাশাপাশি ক্ষমার মতো মহৎ গুণ অর্জনেও সহায়তা করে, যারা প্রতিনিয়তই রেগে যান বা রাগ নিয়ন্ত্রন করতে পারেন না, তাদের দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যেতে হয় এই অনুভূতি নিয়ন্ত্রনে, এই বদভ্যাস বা ইমোশন স্বল্প সময়ে পরিত্যাগ করা সম্ভব নয়, প্রয়োজনে এক্সপেরিয়েন্সড কনসালটেন্ট বা সাইকোলজিস্টদের সহায়তা নিতে হয়। রাগ করে ক্ষতিকর সিদ্ধান্...