রাগ ভয়ানক অনুভূতি বা নীরব শত্রু
আমরা মনুষ্যজাতি বরাবরই অনুভূতিপ্রবণ, এই অনুভূতির মাঝে ভয়ংকরতম হলো রাগ যা সাইলেন্ট এনিমি বা নিশ্চুপ শত্রু হিসেবেই পরিগনিত।
কথাই আছে রাগ ভাল কিন্তু অতিরিক্ত রাগ কখনোই ভাল নয়, এর সুফল বলতে গেলে নেই যা আছে কুফল মাত্র, কথায় কথায় বা সামান্য কিছু বিষয় নিয়ে রেগে যাওয়া আপনার শুধু সম্পর্কগুলোই না ভাল গুণগুলোরও বিনষ্ট সাধন করে।
অতিরিক্ত রাগ আপনার স্ট্রোকের মত শারীরিক ক্ষতির কারন হতে পারে, স্বাভাবিক চিন্তা ভাবনা হ্রাস আর মানসিক চাপের বিষয়টিতো আছেই
ছোটকালে সাল্লু ভাইজানের ১টি মুভি দেখেছিলাম যেখানে যথার্থ বলা হয়েছে "রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু" হ্যাঁ তবে রাগ করে যদি আপনি ক্ষতি সাধন ছাড়া ভালো কোন উদ্যোগ নিতে পারেন তা অবশ্যই প্রশংসনীয় ও অনুসরণীয়,
রাগ সংবরণ আপনার সংযমের পাশাপাশি ক্ষমার মতো মহৎ গুণ অর্জনেও সহায়তা করে, যারা প্রতিনিয়তই রেগে যান বা রাগ নিয়ন্ত্রন করতে পারেন না, তাদের দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যেতে হয় এই অনুভূতি নিয়ন্ত্রনে, এই বদভ্যাস বা ইমোশন স্বল্প সময়ে পরিত্যাগ করা সম্ভব নয়, প্রয়োজনে এক্সপেরিয়েন্সড কনসালটেন্ট বা সাইকোলজিস্টদের সহায়তা নিতে হয়।
রাগ করে ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়ার চেয়েও পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে যৌক্তিক ও প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ নিঃসন্দেহে একটি মঙ্গলজনক ও বিচক্ষণ পদক্ষেপ।
Comments
Post a Comment